সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:২৩ অপরাহ্ন, ৪ জুন ২০২৬

বৈরুতে হামলা হলে ফের সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লেবাননের রাজধানী বৈরুতের ওপর নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বৈরুতকে লক্ষ্য করে কোনো সামরিক হামলা হলে তেহরান নীরব থাকবে না এবং এর পরিণতি পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে। বুধবার (৩ জুন) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি […]

বৈরুতে হামলা হলে ফের সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

লেবাননের রাজধানী বৈরুতের ওপর নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বৈরুতকে লক্ষ্য করে কোনো সামরিক হামলা হলে তেহরান নীরব থাকবে না এবং এর পরিণতি পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে।

বুধবার (৩ জুন) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, বৈরুতের নিরাপত্তা প্রশ্নে ইরান স্পষ্ট অবস্থানে রয়েছে। তার ভাষায়, লেবাননের ওপর আগ্রাসন চলতে থাকলে তা আবারও পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধ কেবল তখনই কমতে পারে, যখন লেবাননে সামরিক অভিযান বন্ধ হবে। আরাঘচির দাবি, যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি নিরসনের জন্য প্রথমেই লেবাননের ভেতর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। তার অভিযোগ, মার্চের শুরু থেকেই ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকের পর ইসরায়েল ও লেবানন শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী কিছু এলাকাকে ‘পাইলট জোন’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে, যেখানে শুধুমাত্র লেবাননের সরকারি বাহিনী অবস্থান করবে। ওই এলাকাগুলোতে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে।

তবে বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহ এই চুক্তি সহজে মেনে নেবে না। কারণ সংগঠনটি আগেও একাধিকবার জানিয়েছে, তারা ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আলোচনা স্বীকৃতি দেয় না এবং নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৃহত্তর আলোচনায় কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত লেবানন পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার সম্ভাবনা কম। তাদের ধারণা, শর্তহীন যুদ্ধবিরতি না হলে হিজবুল্লাহও তাদের সামরিক তৎপরতা চালিয়ে যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ