দি বাংলা ভয়েস ডেস্ক : জালিয়াতি ও মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতীয় নাগরিকেরা আর ভিসামুক্ত সুবিধায় ইরানে ঢুকতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী, ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে। ২২ নভেম্বর থেকে এই আইন কার্যকর করা হবে। ওই সুবিধা চালুর পর থেকে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। দেখা […]
দি বাংলা ভয়েস ডেস্ক : জালিয়াতি ও মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতীয় নাগরিকেরা আর ভিসামুক্ত সুবিধায় ইরানে ঢুকতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী, ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে। ২২ নভেম্বর থেকে এই আইন কার্যকর করা হবে।
ওই সুবিধা চালুর পর থেকে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। দেখা গেছে, চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা অন্যান্য দেশে ট্রানজিটের আশ্বাস দিয়ে ভারতীয়দের ইসলামিক প্রজাতন্ত্রে প্রলুব্ধ করা হয়েছিল। এ কারণে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।
পর্যটন বৃদ্ধির লক্ষ্যে ইরান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা চালু করেছিল।
ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্স–এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ভারতীয় পর্যটকেরা এখনো ইরানে সহজেই ভিসা নিয়ে যেতে পারবেন। ২২ নভেম্বর থেকে যে নতুন নিয়মে তাদের জন্য ভিসা বাতিল করার কথা ছিল, সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এই তারিখ (২২ নভেম্বর) থেকে, সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষনার প্রতিক্রিয়া জানিয়েছে, মানব পাচারকারী চক্রের কর্মকাণ্ড বন্ধ করাই ইরানের এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে দালালচক্র বহু ভারতীয়কে ভুয়া চাকরির লোভ দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল।
ইরানে জালিয়াতির ঘটনাঃ চলতি বছরের মে মাসে অবৈধ পথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এমন তিনজন পাঞ্জাবি পুরুষকে ইরানে অপহরণ করা হয়েছিল। জাসপাল সিং (এসবিএস নগর), অমৃতপাল সিং (হোশিয়ারপুর) ও হুশানপ্রীত সিংকে (সাংরুর) দুবাই-ইরান রুট হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল পাঞ্জাবের এক এজেন্ট। তিনি তাঁদের ইরানে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।