সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১৫ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১৫ ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত […]

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১৫ ভারতীয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ভিয়েতনামের স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি উল্টে যায়। এতে যাত্রী ও নৌকার কর্মীরা পানিতে পড়ে যান।

ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও দূতাবাস জানিয়েছে।

এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি নয়াদিল্লিতে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ভবন এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছেন।

দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের কোনো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা যাচাই করার নির্দেশও দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবকাশ যাপনে যাওয়া অন্ধ্রপ্রদেশের কয়েকজন পর্যটকও নৌকাটিতে ছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজকে জটিল করে তুললেও নৌবাহিনী, কোস্টগার্ড এবং জরুরি উদ্ধারকারী দল যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ