সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

ভিসা পরিবর্তন করে ফেরার পথে আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষ, ভারতীয়সহ নিহত ১৩

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলীয় বেল্টের আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা […]

ভিসা পরিবর্তন করে ফেরার পথে আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষ, ভারতীয়সহ নিহত ১৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলীয় বেল্টের আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। কারিগরি ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ৪১ জন যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত জরুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

গালফ নিউজ জানিয়েছে, বাসটির অধিকাংশ যাত্রী ওমান থেকে ভিসা পরিবর্তন বা ‘ভিসা চেঞ্জ’ করে ফিরছিলেন। ফেরার পথেই তাঁরা দুর্ঘটনার শিকার হন। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক থাকলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাটিকে ‘ড্রোন হামলা’ বলে প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: গালফ নিউজ

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ