সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ওয়াশিংটনের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির বিচার বিভাগের দাবি, এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিভিন্ন আদালত ইতোমধ্যে রায় দিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এ […]

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ওয়াশিংটনের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির বিচার বিভাগের দাবি, এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিভিন্ন আদালত ইতোমধ্যে রায় দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এ তথ্য জানান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

হাসান আবদোলিয়ানপুর বলেন, যুক্তরাষ্ট্রকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে দেশটির বিরুদ্ধে ইরানের আদালতগুলো থেকে রায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণের দাবিতে যুক্তরাষ্ট্রের কয়েক দশক আগের কর্মকাণ্ডের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে কোন কোন ঘটনা বা ক্ষয়ক্ষতির ভিত্তিতে ২৯ হাজার কোটি ডলারের এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরান। এসব জাহাজ জব্দের মাধ্যমে দেশটির পাওনা ক্ষতিপূরণের একটি অংশ আদায় করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জব্দ করা জাহাজগুলোর নাম, মালিকানা কিংবা অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি, উপসাগরীয় কয়েকটি দেশের বিরুদ্ধে মামলা এবং বাণিজ্যিক জাহাজ জব্দের ঘোষণা দিলেও এসব বিষয়ে ওয়াশিংটন বা সংশ্লিষ্ট দেশগুলোর কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: সিবিএস নিউজ, এএফপি

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ