সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
৭:০৫ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি, কমছে তাপদাহ

দেশের বিভিন্ন এলাকায় তৃতীয় দিনের মতো তাপদাহ চললেও এর পরিধি ও তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ১৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে, যা আগের দিনের ২৭ জেলা থেকে অনেকটাই কম। আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, রোববার ও সোমবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আর মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির […]

মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি, কমছে তাপদাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বিভিন্ন এলাকায় তৃতীয় দিনের মতো তাপদাহ চললেও এর পরিধি ও তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ১৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে, যা আগের দিনের ২৭ জেলা থেকে অনেকটাই কম।

আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, রোববার ও সোমবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আর মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে, ফলে কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় এক ডিগ্রিরও বেশি কম। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে গেছে। অন্যদিকে সিলেটে ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যা আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, গত দুই বছরের মতো এবার দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা কম। কারণ গরমের মধ্যেও মাঝেমধ্যে বৃষ্টি থাকায় তাপমাত্রা দ্রুত কমে আসবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ