সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৬ অপরাহ্ন, ৯ জুন ২০২৬

মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, ‘জবাব দেবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির আকাশে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে আগের রাতে হরমুজ প্রণালির ওপর টহলরত অত্যাধুনিক অ্যাপাচি […]

মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, ‘জবাব দেবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির আকাশে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে আগের রাতে হরমুজ প্রণালির ওপর টহলরত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ইরানি বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছে।

ট্রাম্প লিখেছেন, “আমাদের মহান সামরিক বাহিনীর কাছ থেকে আমি মাত্রই জানতে পেরেছি যে গত রাতে হরমুজ প্রণালির ওপর টহলরত আমাদের অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ইরানিরা গুলি করে ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন এবং তারা দুজনই নিরাপদ ও অক্ষত আছেন।”

তিনি আরও বলেন, “তবুও এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।”

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ৮ জুন ওমান উপকূলের কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। পরে উদ্ধার অভিযান চালিয়ে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়।

তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ট্রাম্পের দাবি অনুযায়ী এটি ইরানের হামলার ফল কিনা, সে বিষয়েও এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ট্রাম্পের অভিযোগ সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেহরান এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই ঘটনা সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় সেখানে যেকোনো সামরিক সংঘাত আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে আন্তর্জাতিক মহল।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ