সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১২:৫৯ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬

মার্চের ২৩ দিনেই রেমিট্যান্স ২৮২ কোটি ডলার ছাড়ালো

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তা থাকলেও চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ সময়ে প্রবাসীরা মোট ২৮২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৪০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী […]

মার্চের ২৩ দিনেই রেমিট্যান্স ২৮২ কোটি ডলার ছাড়ালো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তা থাকলেও চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ সময়ে প্রবাসীরা মোট ২৮২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৪০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী আয়ের প্রধান উৎস হওয়ায় সেখানে চলমান অস্থিরতায় উদ্বেগ থাকলেও ঈদকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের খরচ ও জাকাতের জন্য বেশি টাকা পাঠাচ্ছেন। ফলে সংকটের মধ্যেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের আরেক প্রতিবেদনে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৩৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯.৮০ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ১১২ কোটি ডলার। আর পুরো অর্থবছরে দেশে সর্বোচ্চ ৩ হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

বিশেষজ্ঞদের মতে, অর্থ পাচার রোধে কঠোর নজরদারি এবং হুন্ডি কমে যাওয়ার ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে, যা এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ