যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন দুই কিশোরও রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা হামলার পর পালিয়ে গিয়ে পরে কাছাকাছি একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটিকে সন্দেহজনক ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। সোমবার দুপুরের দিকে ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে এ ঘটনা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন দুই কিশোরও রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা হামলার পর পালিয়ে গিয়ে পরে কাছাকাছি একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটিকে সন্দেহজনক ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।
সোমবার দুপুরের দিকে ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনাস্থলের বাইরে তিনজন পুরুষের মরদেহ পাওয়া যায়, যাদের একজন ওই সেন্টারের নিরাপত্তারক্ষী ছিলেন। কর্মকর্তাদের ভাষ্য, ওই নিরাপত্তারক্ষী সম্ভবত আরও বড় ক্ষতি ঠেকাতে ভূমিকা রেখেছিলেন।
পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, সন্দেহভাজন দুই কিশোরের বয়স ছিল ১৭ ও ১৯ বছর। ঘটনার পর তারা একটি গাড়িতে করে সেখান থেকে পালায়। পরে কিছু দূরেই একটি গাড়ির ভেতর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ মনে করছে, তারা নিজেরাই গুলি করে প্রাণ হারিয়েছে।
তদন্তকারীদের ধারণা, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ হিসেবে ঘটতে পারে। ফেডারেল তদন্ত সংস্থা তদন্তে যোগ দিয়েছে। একই সময়ে মসজিদ থেকে কিছু দূরে কাজ করা এক শ্রমিকের দিকেও গুলি চালানো হয়, তবে তিনি অক্ষত ছিলেন।
ঘটনার সময় ইসলামিক সেন্টারের স্কুলে থাকা সব শিশু নিরাপদে বেরিয়ে আসে বলে জানানো হয়েছে। মসজিদের ইমাম তাহা হাসানে বলেন, উপাসনালয় মানুষের নিরাপদ আশ্রয় হওয়া উচিত, আতঙ্কের জায়গা নয়। মুসলিম কমিউনিটির সদস্যরাও এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া মুসলিম কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। এদিকে মুসলিম অধিকার সংগঠন ও কমিউনিটি নেতারা উপাসনালয়ে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্তের দাবি তুলেছেন।