সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৬:৪৮ অপরাহ্ন, ১২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত অন্তত ১০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টাব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অচলাবস্থার পর হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে স্থানীয় সময় প্রায় ৮টার দিকে মিডল্যান্ডের ওয়েস্ট ওয়াল স্ট্রিট এলাকায় গোলাগুলির ঘটনা শুরু হয়। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির (ডিপিএস) তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছানোর […]

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত অন্তত ১০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টাব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অচলাবস্থার পর হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে স্থানীয় সময় প্রায় ৮টার দিকে মিডল্যান্ডের ওয়েস্ট ওয়াল স্ট্রিট এলাকায় গোলাগুলির ঘটনা শুরু হয়। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির (ডিপিএস) তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ দেখতে পায় সন্দেহভাজন ব্যক্তি পথচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। পরে তিনি একটি পরিত্যক্ত ভবনের ভেতরে আশ্রয় নিয়ে অবস্থান নেন।

ডিপিএস জানিয়েছে, হামলাকারীর নাম ভিক্টর মাতা ভিয়ারিয়াল (৪৫)। তিনি এর আগে এক পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালানোর অভিযোগে পলাতক ছিলেন। কয়েক ঘণ্টার অবরোধ ও অভিযান শেষে দুপুরের দিকে তাকে ভবনের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়।

মিডল্যান্ডের মেয়র লরি ব্লং জানান, হামলায় অন্তত ১১ জন ভুক্তভোগী হয়েছেন, যার মধ্যে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে জরুরি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও অন্যরা স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিরাপত্তার কারণে হাসপাতালের কিছু অংশ সাময়িকভাবে লকডাউন করা হয়েছিল।

ঘটনার পর টেক্সাস রেঞ্জার্স তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিপিএস জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

টেক্সাসের তেলসমৃদ্ধ অঞ্চলে অবস্থিত মিডল্যান্ড শহরে এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শহর কর্তৃপক্ষ ঘটনাস্থল সংলগ্ন এলাকায় চলাচলে সতর্কতা জারি করেছে এবং তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ