যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া মরদেহটি তার বলে নিশ্চিত করে। পরে পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া মরদেহটি তার বলে নিশ্চিত করে। পরে পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে বলে জানিয়েছে দূতাবাস।
অন্যদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন। একই সময় নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টিও। পরে ফ্লোরিডার একটি জলাশয় থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।