সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
১২:৪৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, বাংলাদেশ থেকে কখন দেখা যাবে?

বছরের অন্যতম বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখার সুযোগ পাচ্ছেন বিশ্ববাসী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর আকাশে দেখা মিলবে ‘বিভার সুপারমুন’-এর। রাত ৮টা ৫৩ মিনিটে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি […]

রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, বাংলাদেশ থেকে কখন দেখা যাবে?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বছরের অন্যতম বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখার সুযোগ পাচ্ছেন বিশ্ববাসী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর আকাশে দেখা মিলবে ‘বিভার সুপারমুন’-এর। রাত ৮টা ৫৩ মিনিটে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে বা পেরিজিতে পৌঁছানোর সময় পূর্ণিমা হলে তাকে সুপারমুন বলা হয়। এ সময় স্বাভাবিক পূর্ণিমার তুলনায় চাঁদকে কিছুটা বড় ও উজ্জ্বল দেখায়।

নাসা জানিয়েছে, এবারের বিভার সুপারমুন বছরের অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় আকারে প্রায় ১৪ শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি মনে হতে পারে। এদিন পূর্ণিমার চাঁদের কাছাকাছি আকাশে দেখা যাবে পরিচিত তারাগুচ্ছ প্লাইয়াডিস, যা ‘সাত বোন’ নামেও পরিচিত।

নভেম্বরের এই পূর্ণিমার মধ্য দিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক সুপারমুনের পর্ব। এর পর পর্যায়ক্রমে ২৪ ডিসেম্বর, ২২ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারিতেও দেখা মিলবে সুপারমুনের।

বিভার সুপারমুন দেখার সেরা সময়

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর থেকেই আকাশে দেখা যাবে বিভার সুপারমুন। তবে রাত ৮টা ৫৩ মিনিটে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে। তাই ওই সময়ের আশপাশে আকাশ পরিষ্কার থাকলে উপভোগ করা যাবে পূর্ণিমার চাঁদের বিশেষ সৌন্দর্য।

বাংলাদেশ থেকে কোথায় ও কীভাবে দেখবেন?

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে দেখা যাবে বিভার সুপারমুন। এই দৃশ্য উপভোগ করতে বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। খোলা জায়গা থেকে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে বছরের অন্যতম উজ্জ্বল এই পূর্ণিমার চাঁদের। তবে দৃশ্যমানতা আবহাওয়া ও আকাশের স্বচ্ছতার ওপর নির্ভর করবে।

তথ্যসূত্র: স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন (এসএএনএম)

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ