টেসলার বহুল আলোচিত স্বয়ংচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। শুক্রবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করে এ তথ্য জানান।ভিডিওর সংক্ষিপ্ত ক্যাপশনে মাস্ক লেখেন, সাইবারক্যাবের উৎপাদন শুরু হয়েছে। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চালকবিহীন গাড়িটি কারখানা থেকে বের হয়ে সড়কে এগিয়ে যাচ্ছে।পরে তিনি আরও একটি […]
ছবি: সংগৃহীত
টেসলার বহুল আলোচিত স্বয়ংচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। শুক্রবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করে এ তথ্য জানান।
ভিডিওর সংক্ষিপ্ত ক্যাপশনে মাস্ক লেখেন, সাইবারক্যাবের উৎপাদন শুরু হয়েছে। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চালকবিহীন গাড়িটি কারখানা থেকে বের হয়ে সড়কে এগিয়ে যাচ্ছে।
পরে তিনি আরও একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সোনালি রঙের একাধিক সাইবারক্যাব একসঙ্গে সড়কে চলতে দেখা যায়। এতে টেসলার নতুন এই স্বয়ংচালিত যান নিয়ে আগ্রহ আরও বেড়ে যায়।
টেসলা এর আগেই জানিয়েছিল, চলতি বছর সাইবারক্যাব এবং টেসলা সেমি—দুই ধরনের যানবাহনেরই বড় পরিসরে উৎপাদন শুরুর পথে রয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ৪৭৭ মিলিয়ন ডলার।
সাইবারক্যাবকে স্টিয়ারিং হুইল বা প্যাডেলবিহীন একটি সম্পূর্ণ স্বয়ংচালিত রোবোট্যাক্সি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি প্রথম ২০২৪ সালের শরতে উন্মোচন করা হয়। তখন মাস্ক বলেছিলেন, ২০২৭ সালের মধ্যে এটি বাজারে আসতে পারে।
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিতসংখ্যক ‘আর্লি অ্যাক্সেস’ ব্যবহারকারীর জন্য রোবোট্যাক্সি সেবা চালু করে টেসলা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি একটি ছবি প্রকাশ করে, যেখানে গিগা টেক্সাস কারখানায় সাইবারক্যাবকে ঘিরে কর্মীদের দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, প্রোডাকশন লাইনের প্রথম সাইবারক্যাব।