সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:২৫ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫

শপথের দিন মামদানির পাশে থাকছেন বার্নি স্যান্ডার্স

নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানির উত্থানের পথচলায় শুরু থেকেই পাশে ছিলেন ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। সেই রাজনৈতিক সহযাত্রার ধারাবাহিকতায় শপথ গ্রহণের দিনও মামদানির সঙ্গে থাকছেন এই প্রবীণ মার্কিন নেতা। আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটি হল সংলগ্ন এলাকায় আয়োজিত গণশপথ অনুষ্ঠানে মামদানি ও স্যান্ডার্স একসঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন। আয়োজকদের ধারণা, এই উন্মুক্ত অনুষ্ঠানে প্রায় […]

শপথের দিন মামদানির পাশে থাকছেন বার্নি স্যান্ডার্স

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানির উত্থানের পথচলায় শুরু থেকেই পাশে ছিলেন ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। সেই রাজনৈতিক সহযাত্রার ধারাবাহিকতায় শপথ গ্রহণের দিনও মামদানির সঙ্গে থাকছেন এই প্রবীণ মার্কিন নেতা।

আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটি হল সংলগ্ন এলাকায় আয়োজিত গণশপথ অনুষ্ঠানে মামদানি ও স্যান্ডার্স একসঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন। আয়োজকদের ধারণা, এই উন্মুক্ত অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার সমর্থকের জমায়েত হতে পারে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ধারার এই দুই নেতার উপস্থিতিকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তবে জনসমক্ষে আয়োজনের আগেই মামদানির আনুষ্ঠানিক শপথ সম্পন্ন হবে। জানা গেছে, গণশপথের প্রায় ১৩ ঘণ্টা আগে একটি সীমিত পরিসরের ব্যক্তিগত আয়োজনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। সেই আয়োজনের স্থান এখনো প্রকাশ করা হয়নি।

নববর্ষের প্রাক্কালে বা মধ্যরাতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস মামদানিকে শপথবাক্য পাঠ করাবেন। শপথের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের সংবিধান এবং নিউইয়র্ক সিটির সনদ রক্ষা করার অঙ্গীকার করবেন। একই সঙ্গে মেয়রের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রতিশ্রুতি দেবেন।

এদিকে, সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স জানান, শপথ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেলে তিনি যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ক্রমাগত সংকোচনের বিষয়টি তুলে ধরবেন। তার ভাষায়, শ্রমজীবী মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে সরকার আর তাদের স্বার্থে কাজ করছে না; বরং ধনী দাতা ও করপোরেট শক্তির স্বার্থ রক্ষাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

স্যান্ডার্স বলেন, জোহরান মামদানির সামনে এখন বড় চ্যালেঞ্জ—তাকে প্রমাণ করতে হবে যে সরকার শুধু ধনীদের জন্য নয়, সাধারণ শ্রমজীবী পরিবারগুলোর জীবনেও বাস্তব পরিবর্তন আনতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ