সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:০৮ অপরাহ্ন, ৭ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের ব্রুকলিনে বসছে বিনামূল্যের ছুটির বাজার, থাকছে নানা কর্মশালা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আবারও বসছে বার্ষিক ছুটির বাজার ‘ওয়ালাবাউট ওয়ান্ডারল্যান্ড’। আগামী ৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিনেগার হিল এলাকার ডাগাল গ্রিনহাউসে অনুষ্ঠিত হবে আয়োজনটির নবম আসর। বাজারে শতাধিক স্থানীয় বিক্রেতা অংশ নেবেন। তাঁদের স্টলে পাওয়া যাবে পোশাক, ফ্যাশন সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, হাতে তৈরি খাবারসহ বিভিন্ন পণ্য। বড়দিন ও ছুটির মৌসুমের উপহার […]

নিউইয়র্কের ব্রুকলিনে বসছে বিনামূল্যের ছুটির বাজার, থাকছে নানা কর্মশালা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আবারও বসছে বার্ষিক ছুটির বাজার ‘ওয়ালাবাউট ওয়ান্ডারল্যান্ড’। আগামী ৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিনেগার হিল এলাকার ডাগাল গ্রিনহাউসে অনুষ্ঠিত হবে আয়োজনটির নবম আসর।

বাজারে শতাধিক স্থানীয় বিক্রেতা অংশ নেবেন। তাঁদের স্টলে পাওয়া যাবে পোশাক, ফ্যাশন সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, হাতে তৈরি খাবারসহ বিভিন্ন পণ্য। বড়দিন ও ছুটির মৌসুমের উপহার কেনার জন্য দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন এসব স্টল।

শুধু কেনাকাটাই নয়, নিজের পছন্দমতো উপহার তৈরির সুযোগও থাকছে আয়োজনে। এর অংশ হিসেবে স্নো গ্লোব তৈরি, ফুল দিয়ে সাজসজ্জা ও গয়না তৈরির মতো উৎসবভিত্তিক কর্মশালার আয়োজন করা হবে। পাশাপাশি থাকবে কুকি সাজানোর কার্যক্রম। স্থানীয় শিল্পীর কাছ থেকে সরাসরি জলরঙে প্রতিকৃতি আঁকানোর সুযোগও পাবেন দর্শনার্থীরা।

পুরো আয়োজনজুড়ে ব্রুকলিনের ডিজেরা উৎসবের গান পরিবেশন করবেন। কেনাকাটা ও কর্মশালায় অংশ নেওয়ার পাশাপাশি খাবারের জন্য থাকবে বিশেষ ফুড কোর্ট। সেখানে ক্যারিবীয় অঞ্চলের খাবার এবং সোল ফুডের বিভিন্ন পদ পাওয়া যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘ওয়ালাবাউট ওয়ান্ডারল্যান্ড’-এ প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা বিনা মূল্যে বাজারটি ঘুরে দেখতে এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ