সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১:৪৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫

শীতের প্রস্তুতি: পুরনো পোশাক, লেপ, কম্বল ব্যবহারের আগে করণীয়

দি বাংলা ভয়েস ডেস্ক: বছরের প্রায় নয় মাস আলমারিতে গুটিয়ে রাখা শীতের সঙ্গীকে হুট করে গায়ে তোলা যায় না। ধুলা, গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে কড়া রোদে শুকিয়ে পরার উপযোগী করতে হবে। যেসব পোশাকে ভ্যাঁপসা গন্ধ হয়েছে সেগুলোও ধুয়ে নেয়া জরুরি। শীত আসি আসি করছে, শেষ রাতে ফ্যান বন্ধ করতে হয়। আলমারিতে রাখা সোয়েটার, জ্যাকেট, […]

শীতের প্রস্তুতি: পুরনো পোশাক, লেপ, কম্বল ব্যবহারের আগে করণীয়
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক: বছরের প্রায় নয় মাস আলমারিতে গুটিয়ে রাখা শীতের সঙ্গীকে হুট করে গায়ে তোলা যায় না। ধুলা, গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে কড়া রোদে শুকিয়ে পরার উপযোগী করতে হবে। যেসব পোশাকে ভ্যাঁপসা গন্ধ হয়েছে সেগুলোও ধুয়ে নেয়া জরুরি।

শীত আসি আসি করছে, শেষ রাতে ফ্যান বন্ধ করতে হয়। আলমারিতে রাখা সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি কিংবা গ্লাভস বের করে ব্যবহারের প্রস্তুতি নেয়ার সময়ে এসে গেছে। বছরের প্রায় নয় মাস আলমারিতে গুটিয়ে রাখা এসব শীতের সঙ্গীকে হুট করে গায়ে তোলা যায় না। ধুলা, গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে কড়া রোদে শুকিয়ে পরার উপযোগী করতে হবে। যেসব পোশাকে ভ্যাঁপসা গন্ধ হয়েছে সেগুলোও ধুয়ে নেয়া জরুরি।

পুরনো পোশাকের যত্ন: পোশাকের ধরন বেছে যত্ন নিতে হবে। শাল বা সোয়েটারজাতীয় পোশাক হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললেই চলে। সোয়েটারের ক্ষেত্রে সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। তবে ওয়াশিং মেশিনে সোয়েটার না ধোয়াই ভালো। উলের কোনো কিছু ধোয়ার সময় আলাদা সতর্কতা অবলম্বন করতে হবে। উলের কাপড় ড্রাই ওয়াশ করা সবচেয়ে ভালো, এতে উলের শেপ সহজে নষ্ট হয় না। সেটা সম্ভব না হলে শ্যাম্পু দিয়ে হালকা হাতে কেঁচে নিন।

কিন্তু চামড়াজাত পোশাকের ক্ষেত্রে সরাসরি পানি দিয়ে না ধোয়াই ভালো। বরং বিভিন্ন ধরনের লেদার ক্লিনার পাওয়া যায়, সেসব দিয়ে পরিষ্কার করা উত্তম। চামড়ার জন্য বিশেষ কিছু কন্ডিশনার পাওয়া যায়, সেসব ব্যবহার করতে পারেন।

লেপের জন্য রোদই উত্তম লেপ তুলাজাত হওয়ায় এটি কখনোই পানি বা ড্রাই ওয়াশে ধোয়া যায় না।

  • লেপ পরিষ্কার রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো রোদে দেয়া।
  • কড়া রোদে কয়েক ঘণ্টা উল্টেপাল্টে রাখলে ধুলা ও স্যাঁতস্যাঁতে ভাব দূর হয়।
  • রোদে দেয়ার পর হালকা করে পেটালে বা বাড়ি দিলে এতে জমে থাকা ধুলা ঝরে যাবে।
  • আর অবশ্যই লেপের কভার আলাদা করে ধুয়ে নিন।

কমফোর্টার: ঠাণ্ডা পানি, হালকা ধোয়া ওজনে হালকা হওয়ায় শীতে অনেকে লেপ বা কম্বলের তুলনায় কমর্ফোটার বেশি পছন্দ করেন। তবে বিছানায় নামানোর আগে কিছু প্রস্তুতি জরুরি।

  • তুলে রাখার সময় ধুয়ে রাখলে কড়া রোদে শুকিয়ে নিয়েই এবছর ব্যবহার করতে পারবেন।
  • তবে ধুলোয় এলার্জি থাকলে ঠাণ্ডা পানিতে হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
  • গরম পানি ব্যবহার করলে কমফোর্টার কুঁচকে যেতে পারে।
  • ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে নিন, তাতে রং ও আকার ঠিক থাকবে।

কম্বল: ছায়ার বাতাসেই শুকানো শ্রেয় কম্বল তুলা, উল বা পলিয়েস্টার যা দিয়েই তৈরি হোক, যত্নের নিয়ম একটু আলাদা।

  • তুলার কম্বল লেপের মতোই রোদে দিন।
  • উল বা পলিয়েস্টারের কম্বল হলে হালকা ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন।
  • এরপর ধুয়ে ফেলুন, কিন্তু কখনোই সরাসরি রোদে নয়। ছায়াযুক্ত, বাতাস চলাচল আছে এমন জায়গায় শুকান। এতে রঙ ও নরমভাব অক্ষুণ্ন থাকবে।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ