সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৩১ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৩

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক বন্দি ও কারারক্ষী আহত হয়েছেন। রক্তক্ষয়ী এ সহিংসতার পর কারাগারজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রোববার সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবারও কারাগারের ভেতরে উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতার […]

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক বন্দি ও কারারক্ষী আহত হয়েছেন। রক্তক্ষয়ী এ সহিংসতার পর কারাগারজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।

রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রোববার সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবারও কারাগারের ভেতরে উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও পুলিশ।

স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাস কারাগার থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বাসটির ভেতরে কয়েকজন বন্দিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

নেগোম্বো হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন কারাবন্দি এবং ৪ জন কারারক্ষী রয়েছেন। সংঘর্ষে আরও শতাধিক বন্দি ও কারারক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্প গামলাথ জানান, হাসপাতাল এ পর্যন্ত ২৩টি মরদেহ গ্রহণ করেছে। একই সঙ্গে ১০০ জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের বিস্তারিত কারণ জানানো হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি প্রতিদ্বন্দ্বী বন্দি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা দ্রুত পুরো কারাগারে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কারাগারের ভেতরে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ