ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমরা এখনই এটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেয়ে যেতে পারি। চাইলে তারা আমাদের আটকাতে পারবে বলে মনে হয় না।” তবে তিনি আরও বলেন, […]
ছবি: সংগৃহীত
ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমরা এখনই এটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেয়ে যেতে পারি। চাইলে তারা আমাদের আটকাতে পারবে বলে মনে হয় না।” তবে তিনি আরও বলেন, বর্তমানে বিষয়টি “চাপা পড়ে” বা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এবং এখনই তা নিয়ে পদক্ষেপের প্রয়োজন নেই।
এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গও ওঠে। ট্রাম্প জানান, আপাতত তার এমন কোনো বৈঠকের ইচ্ছা নেই। তবে ভবিষ্যতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা বা চুক্তি হলে দুই নেতার সাক্ষাৎ হতে পারে।
তার ভাষায়, “যদি এমন কিছু হয়, তাহলে আমি অবশ্যই সম্মান দেখাব।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানকেই আরও স্পষ্ট করেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটনের চাপ অব্যাহত থাকার ইঙ্গিত এতে পাওয়া যাচ্ছে।
সূত্র: রয়টার্স