সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ত্যাগ করে রাজধানীতে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনের উদ্দেশে রওনা হন। ডিএমপির রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা […]
ছবি: সংগৃহীত
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ত্যাগ করে রাজধানীতে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনের উদ্দেশে রওনা হন।
ডিএমপির রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন ছেড়ে যান। তিনি সম্ভবত নিজের বাসভবনে উঠছেন।
ড. ইউনূস যমুনা ত্যাগ করার পর সেখানে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। ভবনটির অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
এদিকে, নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত যমুনায় উঠবেন কি না—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কারকাজ শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।