সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৪:৫৭ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সুপার টাইফুনের পর ঘূর্ণিঝড় ‘বুয়ালয়’র আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন, মৃত্যু ৩

সুপার টাইফুন ‘রাগাসা’র পর এবার নতুন ঘূর্ণিঝড় ‘বুয়ালয়’র আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। এতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এরই মধ্যে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ লুজনের বিকল অঞ্চলের সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, প্রবল ক্রান্তীয় ঝড় ‘বুয়ালয়’র আঘাতে দেয়াল ধসে ও গাছ উপড়ে পড়ে তিনজন নিহত হয়েছেন। ঝড়টি ঘণ্টায় প্রায় […]

সুপার টাইফুনের পর ঘূর্ণিঝড় ‘বুয়ালয়’র আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন, মৃত্যু ৩
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সুপার টাইফুন ‘রাগাসা’র পর এবার নতুন ঘূর্ণিঝড় ‘বুয়ালয়’র আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। এতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এরই মধ্যে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ লুজনের বিকল অঞ্চলের সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, প্রবল ক্রান্তীয় ঝড় ‘বুয়ালয়’র আঘাতে দেয়াল ধসে ও গাছ উপড়ে পড়ে তিনজন নিহত হয়েছেন। ঝড়টি ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

এক প্রদেশে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি গির্জার ছাদ ঝড়ে উড়ে গেলে অনেক মানুষ বেঞ্চের নিচে আশ্রয় নেন।

লুজন দ্বীপের মাসবাতে প্রদেশের এক পৌরসভা প্রকৌশলী জেরোম মার্টিনেজ এএফপিকে বলেন, ‘ভোর প্রায় ৪টার দিকে বাতাসে গির্জার দরজা, জানালা আর ছাদ উড়ে যায়।’

তিনি বলেন, ‘এটা আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি। কিছু শিশু হালকা আঘাত পেয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আরও মানুষকে সরিয়ে নিতে হবে, কারণ অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেক ছাদ উড়ে গেছে। এগুলো রাস্তাঘাট ব্লক করে রেখেছে।’

ঝড়ের কারণে প্রায় ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান সিভিল ডিফেন্স কর্মকর্তা বার্নার্দো আলেহান্দ্রো।

বিকলের মাসবাতে শহরের উদ্ধারকর্মী ফ্র্যান্ডেল অ্যান্থনি আবেলেরা বলেন, ‘আমরা অনেক বড় গাছ আর ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরাচ্ছি, কারণ বহু সড়ক অচল হয়ে গেছে। বৃষ্টি প্রবল ছিল, কিন্তু বাতাস আরও ভয়ঙ্কর ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এবং এএফপি যাচাই করা ভিডিওতে দেখা গেছে, মধ্য ফিলিপাইনের ভিসায়াস দ্বীপপুঞ্জে মানুষ নৌকা ব্যবহার করছে। আবার কিছু মানুষকে কোমরসমান পানিতে হেঁটে প্লাবিত রাস্তায় চলাচল করতেও দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ