ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের একক প্রচেষ্টায় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন […]
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের একক প্রচেষ্টায় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ জনগণসহ সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, এবারই প্রথম একই দিনে গণভোট ও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে, যা এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সিইসির ভাষায়, এবারের নির্বাচন একটি ঐতিহাসিক অধ্যায়। ভোটগ্রহণের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ওসমান হাদির সাম্প্রতিক ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন জানিয়ে সিইসি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অতীতেও এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। তবে ৫ আগস্টের পর থেকে নির্বাচন সংশ্লিষ্ট পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি।
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।