সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫৩ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যু

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক জানিয়েছেন, বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর […]

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক জানিয়েছেন, বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সন্ধ্যায় মরদেহ দেশে আনা হবে। ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ