সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১৭ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৩ জন নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (১০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। আলমেরিয়া প্রদেশের […]

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৩ জন নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (১০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। আলমেরিয়া প্রদেশের লস গ্যালারডোস এলাকার আশপাশে দাবানল নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী ও উদ্ধারকারী সদস্য কাজ করছেন। তাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এত ভয়াবহ দাবানলের মুখোমুখি তারা হননি।

দাবানলে নিহতদের মরদেহ লস গ্যালারডোসের পাশের ছোট গ্রাম বেদার থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, নিকটবর্তী শহর আন্তাসের মেয়র স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে বাতাসের গতি বেড়ে গেলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ