সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৪৭ অপরাহ্ন, ৪ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি পার হতে ইরানের নির্দেশনা মানতে হবে বাংলাদেশকে: রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদে চলাচল নিশ্চিত করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, এই কৌশলগত নৌপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, […]

হরমুজ প্রণালি পার হতে ইরানের নির্দেশনা মানতে হবে বাংলাদেশকে: রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদে চলাচল নিশ্চিত করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, এই কৌশলগত নৌপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশই এই কৌশলগত নৌপথ দিয়ে নিরাপদে জ্বালানি পরিবহন করতে পারবে না।’ হরমুজ প্রণালি পার হতে হলে ইরানের বেঁধে দেওয়া নির্দেশনা অবশ্যই মানতে হবে বলেও জানান তিনি।

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তবে কোনো বাংলাদেশি জাহাজ ইতিমধ্যে প্রণালিটি পার হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোপনীয় এই তথ্য শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই আছে।’

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত জানান, এ নিয়ে ইরান, কাতার ও ওমানের পরিকল্পনা রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং দেশটির ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়াকে তিনি এর প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতেও বক্তব্য দেন জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেন, ‘রোহিঙ্গা মুসলিমরা যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ইরান তাদের সমর্থন করবে।’

ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেন ইরানের রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথাও বলেন। যেকোনো সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ইরানের ওপর পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমান জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রাষ্ট্রদূত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ