সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪১ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যু: কারণ অনুসন্ধানে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৯ ডিসেম্বর) জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত […]

হাদির মৃত্যু: কারণ অনুসন্ধানে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে ফলকার তুর্ক জানান, গত বছর ছাত্র-জনতার গণআন্দোলনের অন্যতম পরিচিত নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।

এই প্রেক্ষাপটে মানবাধিকার কমিশনার সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভাজনকে আরও গভীর করবে এবং সবার মৌলিক অধিকার ক্ষুণ্ন করবে।

একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, হাদির মৃত্যুর কারণ নির্ধারণে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। গুলি মাথা ভেদ করে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ