সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:১১ অপরাহ্ন, ১ জুন ২০২৬

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত করে আলোচনায় মুসলিম শিক্ষার্থী সুহেইলা

আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। গত ২৬ মে অনুষ্ঠিত সমাবর্তনের উদ্বোধনী পর্বে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের অংশ হিসেবে তিনি সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। তার আবৃত্তি উপস্থিত অতিথিদের মনোযোগ কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে […]

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত করে আলোচনায় মুসলিম শিক্ষার্থী সুহেইলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। গত ২৬ মে অনুষ্ঠিত সমাবর্তনের উদ্বোধনী পর্বে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের অংশ হিসেবে তিনি সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। তার আবৃত্তি উপস্থিত অতিথিদের মনোযোগ কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০২২–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্পন্ন করা সুহেইলা শুধু মঞ্চেই নয়, পড়াশোনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ এবং ‘প্রাইজ ফেলো’ সম্মাননা অর্জন করেন। একাডেমিক সাফল্যের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে চিকিৎসাবিজ্ঞান, নারীর ক্ষমতায়ন, ডিজিটালায়ন এবং সার্জিক্যাল গবেষণা। এসব বিষয়ে তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের নানা স্বাস্থ্য ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

এছাড়া বর্তমানে তিনি একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন। শিক্ষা, গবেষণা ও সমাজসেবার পাশাপাশি সমাবর্তনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুহেইলা এখন আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন।

সূত্র: ইয়েনি শাফাক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ