সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

হিন্দু শিক্ষার্থীকে কালিমা ও সুরা ফাতিহা মুখস্থের হোমওয়ার্ক, শিক্ষিকাকে বরখাস্ত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের একটি বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘কালিমা’ ও ‘সুরা ফাতিহা’ মুখস্থ করার হোমওয়ার্ক দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাঈদাবাদ এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক শেখ আয়েশা পারভিন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ডায়েরিতে ‘কালিমা’ […]

হিন্দু শিক্ষার্থীকে কালিমা ও সুরা ফাতিহা মুখস্থের হোমওয়ার্ক, শিক্ষিকাকে বরখাস্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের একটি বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘কালিমা’ ও ‘সুরা ফাতিহা’ মুখস্থ করার হোমওয়ার্ক দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাঈদাবাদ এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক শেখ আয়েশা পারভিন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ডায়েরিতে ‘কালিমা’ ও ‘সুরা ফাতিহা’ মুখস্থ করে আবৃত্তি করার নির্দেশ লিখে দেন।

পরে এক শিক্ষার্থীর ডায়েরির সেই নির্দেশনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, ওই শ্রেণিতে মোট ২৫ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ২৪ জন মুসলিম এবং একজন হিন্দু শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, শ্রেণির সব শিক্ষার্থীকে একই ধর্মীয় পাঠ মুখস্থ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিষয়টি জানার পর হিন্দু শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে আরও কয়েকজন অভিভাবক তাদের সঙ্গে যোগ দিয়ে প্রতিবাদ করেন। তারা ঘটনাটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিষয়টির তদন্তেরও দাবি জানান।

সমালোচনার মুখে স্কুল কর্তৃপক্ষ শেখ আয়েশা পারভিনকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করে। বরখাস্তপত্রে জানানো হয়, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির অধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির জন্য তিনি আবেদন করতে পারবেন না।

হায়দরাবাদের চারমিনার জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) খারে কিরণ প্রভাকর বলেন, ঘটনাটি শিক্ষা নীতি এবং বিদ্যালয়ের নিজস্ব নীতিমালার পরিপন্থী। বিষয়টি জানার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা বিনোদ বানসাল এ ঘটনাকে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার ও অভিভাবকদের আস্থার পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষিকাকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ