সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:২৩ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

২৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা, স্টল ভাড়া শতভাগ মওকুফ

অমর একুশে বইমেলা ২০২৫ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলাকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়া শতভাগ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিতাই রায় চৌধুরী, সংস্কৃতিমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মেলা শুরু হওয়ার কথা ছিল ২০ ফেব্রুয়ারি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী […]

২৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা, স্টল ভাড়া শতভাগ মওকুফ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অমর একুশে বইমেলা ২০২৫ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলাকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়া শতভাগ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিতাই রায় চৌধুরী, সংস্কৃতিমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মেলা শুরু হওয়ার কথা ছিল ২০ ফেব্রুয়ারি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সভায় সংস্কৃতিমন্ত্রী জানান, প্রকাশনা শিল্পকে উৎসাহিত করতে এবছর বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। তিনি প্রকাশকদের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান এবং বইমেলাকে প্রাণবন্ত করতে সবাইকে সহযোগিতার অনুরোধ করেন।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। যেসব প্রকাশক পূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ