সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০০ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬

৫ বছরের বেশি সময় পর ছেলের সঙ্গে ফোনে কথা বললেন মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চি

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর ফোনে কথা বলতে পেরেছেন তাঁর ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসরত কিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মায়ের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কিম আরিস জানান, দীর্ঘ সময় পর মায়ের কণ্ঠস্বর শুনতে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। […]

৫ বছরের বেশি সময় পর ছেলের সঙ্গে ফোনে কথা বললেন মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর ফোনে কথা বলতে পেরেছেন তাঁর ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসরত কিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মায়ের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কিম আরিস জানান, দীর্ঘ সময় পর মায়ের কণ্ঠস্বর শুনতে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি রয়েছেন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁকে বন্দি রাখা হয়েছে।

দীর্ঘ বিরতির পর কীভাবে মা ও ছেলের মধ্যে ফোনে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

মায়ের মুক্তি এবং মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিম আরিস। তিনি বলেন, তাঁর মা ও তাঁর পাশে দাঁড়ানো প্রত্যেকের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

কিম আরও বলেন, তিনি বিশ্বাস করেন, সমর্থকদের কণ্ঠস্বরই এই মুহূর্তটিকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে।

তবে মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেলেও তাঁর বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম। তাঁর ভাষ্য, সু চির বয়স এখন ৮১ বছর এবং তিনি এখনো বন্দি রয়েছেন।

কিম উল্লেখ করেন, দীর্ঘ সময় পর একবার কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না।

সূত্র: ফ্রান্স টুয়েন্টিফোর

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ