সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৫ পিএম, ৭ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল হিসেবে সংসদে পাস

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৪টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। একই সঙ্গে আরও দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল হিসেবে সংসদে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম কার্যদিবসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল উত্থাপন করেন। এর মধ্যে ১৪টি বিল কণ্ঠভোটে অনুমোদন পায়। সকালে পাস […]

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল হিসেবে সংসদে পাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৪টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। একই সঙ্গে আরও দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল হিসেবে সংসদে উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম কার্যদিবসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল উত্থাপন করেন। এর মধ্যে ১৪টি বিল কণ্ঠভোটে অনুমোদন পায়।

সকালে পাস হওয়া বিল

সকালের অধিবেশনে যেসব বিল পাস হয়েছে, সেগুলো হলো—

হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল
সিভিল কোর্টস (সংশোধন) বিল
ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল
রেজিস্ট্রেশন (সংশোধন) বিল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল
শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল
বিকেলে পাস হওয়া বিল

বিকেলের অধিবেশনে পাস হয়—

নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬
নির্দিষ্টকরণ বিল, ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) রহিতকরণ বিল, ২০২৬
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) বিল, ২০২৬
শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিল, ২০২৬
বাণিজ্যিক আদালত বিল, ২০২৬

এ ছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করা হয়েছে। পাশাপাশি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিলও উপস্থাপন করা হয়। তবে এতে আরও সংশোধনের প্রয়োজন থাকায় পরবর্তী সময়ে পাসের জন্য রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ