সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২১ পিএম, ৩ জুন ২০২৬

অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সন্তানদের অবহেলায় নুরজাহান বেগম নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে কর্মরত ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা […]

অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর মিরপুরের পল্লবীতে সন্তানদের অবহেলায় নুরজাহান বেগম নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে কর্মরত ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার দুপুর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

নুরজাহান বেগমের আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে বুধবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছিলেন, মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সরকার কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে দেশে আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে মন্ত্রণালয় অবগত রয়েছে। যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং তার বক্তব্য নেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ