সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৪:৩৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬

অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে কল, আসছে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও অডিও ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু হলে অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। একটি নিরাপদ লিংকে ক্লিক করে ওয়েব ব্রাউজারের মাধ্যমেই কলে যুক্ত হওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo এ তথ্য জানিয়েছে। নতুন সুবিধাটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এখনো পরীক্ষামূলক […]

অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে কল, আসছে নতুন সুবিধা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও অডিও ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু হলে অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। একটি নিরাপদ লিংকে ক্লিক করে ওয়েব ব্রাউজারের মাধ্যমেই কলে যুক্ত হওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo এ তথ্য জানিয়েছে।

নতুন সুবিধাটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এখনো পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হয়নি। কবে নাগাদ এটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের ‘Calls’ ট্যাব থেকে একজন ব্যবহারকারী কলের লিংক তৈরি করতে পারবেন। সেখানে অডিও বা ভিডিও কলের ধরন নির্বাচন করে লিংকটি মেসেজ, ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে পাঠানো যাবে। প্রাপক লিংকে ক্লিক করলে WhatsApp Web-এর মাধ্যমে ব্রাউজারেই কলে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

তবে অ্যাকাউন্ট ছাড়া কোনো অতিথি সরাসরি কলে ঢুকতে পারবেন না। লিংক খোলার পর তার যোগ দেওয়ার অনুরোধ কলের আয়োজকের কাছে যাবে এবং আয়োজককে সেটি অনুমোদন করতে হবে। অতিথিদের ক্ষেত্রে এই অনুমোদন বাধ্যতামূলক থাকবে।

কল চলাকালে আয়োজক অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রয়োজন হলে কাউকে কল থেকে সরিয়ে দেওয়া কিংবা সবার জন্য কল বন্ধ করার সুযোগও থাকবে।

হোয়াটসঅ্যাপের বিদ্যমান ‘Guest Chats’ সুবিধার ওপর ভিত্তি করেই নতুন ‘Guest Calls’ ফিচারটি তৈরি করা হচ্ছে। চলতি বছর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়া ব্যক্তিদের সঙ্গে নিরাপদ লিংকের মাধ্যমে টেক্সট চ্যাটের সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি।

নতুন কল সুবিধাতেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহারের কথা জানিয়েছে WABetaInfo। অর্থাৎ অ্যাকাউন্ট ছাড়া ব্রাউজারের মাধ্যমে কলে যুক্ত হলেও কথোপকথনের বিষয়বস্তু এনক্রিপ্টেড থাকবে।

হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করেছে। জুলাইয়ে প্রতিষ্ঠানটি জানায়, WhatsApp Web থেকেই ব্যক্তিগত ও গ্রুপ অডিও-ভিডিও কল করা যাবে এবং এর জন্য আলাদা ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই।

তবে নতুন ‘Guest Calls’ সুবিধাটি এখনো পরীক্ষামূলক উন্নয়ন পর্যায়ে থাকায় সাধারণ ব্যবহারকারীরা কবে থেকে এটি ব্যবহার করতে পারবেন, তা নিশ্চিত নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ