সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:৩৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬

আগস্ট ছিল সবচেয়ে উষ্ণতম মাস, রেকর্ড ভাঙা তাপে পুড়েছে পৃথিবী

২০২৬ সালের আগস্ট বিশ্বে রেকর্ড উষ্ণ মাস হিসেবে উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন ইউনিট কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, গত মাসে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় সাময়িকভাবে ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগে মাসিক বৈশ্বিক তাপমাত্রা একই মাত্রায় পৌঁছেছিল একমাত্র ২০২৩ সালের জুলাইয়ে। কোপার্নিকাসের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বাড়তে থাকা বৈশ্বিক […]

আগস্ট ছিল সবচেয়ে উষ্ণতম মাস, রেকর্ড ভাঙা তাপে পুড়েছে পৃথিবী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |


২০২৬ সালের আগস্ট বিশ্বে রেকর্ড উষ্ণ মাস হিসেবে উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন ইউনিট কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, গত মাসে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় সাময়িকভাবে ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগে মাসিক বৈশ্বিক তাপমাত্রা একই মাত্রায় পৌঁছেছিল একমাত্র ২০২৩ সালের জুলাইয়ে।

কোপার্নিকাসের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণতা এবং শক্তিশালী এল নিনো পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আগস্টের এই অস্বাভাবিক তাপমাত্রার পেছনে রয়েছে।

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্জেস বলেন, রেকর্ড সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং পশ্চিম ইউরোপের ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের সঙ্গে আগস্টের তথ্য মিলিয়ে দেখলে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব স্পষ্ট হয়। এর ফলে বায়ুমণ্ডল ও মহাসাগর উভয় ক্ষেত্রেই চরম পরিস্থিতি তৈরি হচ্ছে।

রেকর্ড উষ্ণ আগস্টের মধ্য দিয়ে ইউরোপে তাপপ্রবাহ, দাবানল ও খরায় আক্রান্ত একটি উষ্ণ গ্রীষ্মেরও সমাপ্তি হয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও বেড়েছে।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, মানুষের কর্মকাণ্ড থেকে ২০২৫ সালে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে রেকর্ড ৫৪ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্যে পৌঁছেছে। কমিশনের হিসাবে, এই হারে নিঃসরণ অব্যাহত থাকলে দশকের শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

২০২৫ সালে জলবায়ু দূষণ বৃদ্ধির দিক থেকে যুক্তরাষ্ট্র ছিল শীর্ষে। দেশটির নিঃসরণ বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু দূষণকারী দেশ চীনের নিঃসরণ বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। অন্যদিকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নে নিঃসরণ শূন্য দশমিক ২ শতাংশ করে কমেছে।

কোপার্নিকাসের হিসাবের মধ্যে স্থলভাগের বায়ু ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উভয়ই রয়েছে। আগস্টে বিশ্বের গড় ভূপৃষ্ঠীয় বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। মাসিক হিসেবে এটি যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড। ১৯৯০ থেকে ২০২০ সালের ৩০ বছরের গড়ের তুলনায় এই তাপমাত্রা শূন্য দশমিক ৮৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

একই সময়ে বিশ্বের গড় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছিল ২১ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস, যা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার ক্ষেত্রেও যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড।

ইউরোপে আগস্ট ছিল রেকর্ডের চতুর্থ উষ্ণতম আগস্ট। ওই মাসে মহাদেশটির গড় তাপমাত্রা ৩০ বছরের গড়ের তুলনায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সামগ্রিকভাবে ২০২৬ সালের গ্রীষ্ম ইউরোপের ইতিহাসের তৃতীয় উষ্ণতম গ্রীষ্ম হিসেবে রেকর্ড হয়েছে। আর পশ্চিম ইউরোপে এটিই ছিল এ যাবৎ রেকর্ড করা সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম।

বিশ্বজুড়ে তাপমাত্রার এই ধারাবাহিক রেকর্ড জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিজ্ঞানীরা বলছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে চরম আবহাওয়ার প্রবণতা আরও বাড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ