শত্রুপক্ষের যেকোনো হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের এ নির্দেশ দেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, শত্রুপক্ষের মোকাবিলায় শক্তিশালী প্রতিরোধব্যবস্থা নিশ্চিত […]
ছবি: সংগৃহীত
শত্রুপক্ষের যেকোনো হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের এ নির্দেশ দেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, শত্রুপক্ষের মোকাবিলায় শক্তিশালী প্রতিরোধব্যবস্থা নিশ্চিত করতে বুদ্ধিভিত্তিক ও কৌশলগত সামরিক প্রস্তুতি অপরিহার্য।
তিনি বলেন, শত্রুরা আবারও সামরিক কিংবা সন্ত্রাসী হামলা চালালে সেই সংঘাত কখন এবং কী শর্তে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের সম্পদ যেন ইরানি বাহিনীর নাগালের মধ্যে থাকে, সে লক্ষ্যে দেশের ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশ দেন খামেনি। সামরিক পরিভাষায় সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাকে টার্গেটস ব্যাংক বলা হয়।
এ ছাড়া ইরানের সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং দেশের প্রতিরক্ষা কৌশল ও সামরিক মতবাদ জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা উন্নয়নের নির্দেশনাও দেন ইরানের সর্বোচ্চ নেতা।
বৈঠকে দেওয়া এসব নির্দেশনার মাধ্যমে সম্ভাব্য নতুন হামলার ক্ষেত্রে ইরানের সামরিক প্রস্তুতি ও পাল্টা পদক্ষেপের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন খামেনি।