সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১:১৫ অপরাহ্ন, ৫ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের প্রভাব: দেশে কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দর ঘোষণা করে সংগঠনটি। নির্ধারিত এই নতুন দামই আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে কার্যকর থাকবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক […]

আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের প্রভাব: দেশে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দর ঘোষণা করে সংগঠনটি। নির্ধারিত এই নতুন দামই আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে কার্যকর থাকবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা, যা পূর্বে ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।

২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা (আগে ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা)।
১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা (আগে ছিল ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা)।
সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য নির্ধারিত হয়েছে ভরি প্রতি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা, যা পূর্বে ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের সময় নির্ধারিত মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও কারুকাজের ওপর নির্ভর করে মজুরির তারতম্য হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ