সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৪:২৯ পিএম, ৩ এপ্রিল ২০২৬

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৮ , কাঁপল ভারত-পাকিস্তানও

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার রাতে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় […]

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৮ , কাঁপল ভারত-পাকিস্তানও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার রাতে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে, ফলে বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আফগানিস্তানের বিভিন্ন এলাকা ছাড়াও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ভারতের নয়াদিল্লিতেও কম্পন টের পাওয়া গেছে। গভীর কেন্দ্রস্থলের কারণে ভূমিকম্পটি বড় এলাকা জুড়ে অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে অন্য কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ অঞ্চলটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় আফগানিস্তানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী কম্পন আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, দুর্গম পাহাড়ি এলাকা এবং দুর্বল অবকাঠামোর কারণে এ ধরনের ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বেশি থাকে।

গত বছরের নভেম্বরেও দেশটিতে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন। তার আগে ২০২৫ সালের আগস্টে পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে, যা সাম্প্রতিক আফগান ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ