সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
৪:৪৯ পিএম, ১ ডিসেম্বর ২০২৫

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

আবারও বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে ভূমিকম্প হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের উৎত্তিস্থল প্রতিবেশি দেশ মিয়ানমার। দেশটির মনিওয়া শহর থেকে ১০৪ কিলেমিটার দূরে অনুভূত হয়েছে এ কম্পন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশে এ ভূমিকম্পন অনুভুত হয়েছে। […]

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আবারও বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে ভূমিকম্প হয়।

প্রাথমিক ভাবে জানা গেছে, ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের উৎত্তিস্থল প্রতিবেশি দেশ মিয়ানমার। দেশটির মনিওয়া শহর থেকে ১০৪ কিলেমিটার দূরে অনুভূত হয়েছে এ কম্পন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল।

মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশে এ ভূমিকম্পন অনুভুত হয়েছে। এখনও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১২দিনে বাংলাদেশে ৫ম বার ভূমিকম্প আঘাত হানলো। নভেম্বর ২১ তারিখের ভূমিকম্পে বিভিন্ন স্থানে ১০ জনের প্রাণহানির খবর জানা গিয়েছিলো। যার উৎপত্তিস্থল ছিলো নরসিংদী জেলার মাধবদীতে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিলো উৎপত্তি। এর ঠিক পরদিন দুইদফা ভূমিকম্পে কাঁপে দেশ।

এদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, বার বার ছোট মাত্রার ভূমিকম্প বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। গত প্রায় একশো বছর বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হয়নি। যা দেশবাসীর জন্য বড় আতঙ্কের কারণ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ