মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে আরও গম কেনার সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অতিরিক্ত শুল্ক থেকে বাঁচতে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার ও কমানো এবং সেখান থেকে আমদানি বাড়ানোর পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। এরই সূত্র ধরে ২ লাখ ২০ হাজার টন গম কেনার […]
মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে আরও গম কেনার সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অতিরিক্ত শুল্ক থেকে বাঁচতে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার ও কমানো এবং সেখান থেকে আমদানি বাড়ানোর পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। এরই সূত্র ধরে ২ লাখ ২০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরাসরি (জিটুজি) ক্রয় চুক্তির আওতায় এই পরিমাণ গম কিনতে খরচ করতে হবে ৮৪২ কোটি ৬ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। প্রতি টনে খরচ পড়ছে ৩১২ দশমিক ২৫ ডলার।
এর আগে তিন চালানে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম।
এদিকে, ক্রয় কমিটির সভায় আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে তৃতীয় লটে ৪০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানি করা হবে।