সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৮ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬

আবার চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম, থাকছে বিশেষ অফার

আকর্ষণীয় অফার নিয়ে পুনরায় চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম কার্যক্রম। বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার শাখা ছাড়া দেশের অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। এ সময় ক্রেতাদের জন্য থাকবে বিভিন্ন বিশেষ অফার ও আয়োজন। নবীন ফ্যাশন কর্তৃপক্ষ জানায়, এনসিপি নেতা ও সংসদ সদস্য […]

আবার চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম, থাকছে বিশেষ অফার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আকর্ষণীয় অফার নিয়ে পুনরায় চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম কার্যক্রম। বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার শাখা ছাড়া দেশের অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। এ সময় ক্রেতাদের জন্য থাকবে বিভিন্ন বিশেষ অফার ও আয়োজন।

নবীন ফ্যাশন কর্তৃপক্ষ জানায়, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। তার উদ্যোগে মগবাজার ছাড়া বাকি সব শাখা খোলা রাখার অনুমতি মিলেছে।

এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান চীন থেকে ফেসবুক লাইভে এসে ঈদ উৎসবের অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন বলেও জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এনামুল হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ