ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্ররোচিত করেছিলেন—এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং উল্টো দাবি করে তিনি বলেছেন, “আমি না থাকলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।” ৩ জুন বুধবার প্রকাশিত পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া […]
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্ররোচিত করেছিলেন—এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং উল্টো দাবি করে তিনি বলেছেন, “আমি না থাকলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।”
৩ জুন বুধবার প্রকাশিত পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। সেই কারণেই তিনি কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন।
নেতানিয়াহুর প্রভাবের অভিযোগ নিয়ে ট্রাম্প বলেন, এ ধরনের কথা মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকেই আসে। তার ভাষায়, যারা এসব বলেন, তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না।
ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন।
ইসরায়েলের নিরাপত্তার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইরানের হুমকির মুখে দেশটি সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল। এ সময় তিনি আবারও দাবি করেন, “আমি না থাকলে আজ হয়তো ইসরায়েলের অস্তিত্বই থাকত না।”
সূত্র: আল জাজিরা