ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ডিবির দাবি, শেখ মামুন খালেদের বিরুদ্ধে […]
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির দাবি, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক কাজে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জানা গেছে, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। এ সময় তাকে আয়নাঘরের হোতা হিসেবে পরিচিত করা হয়। তার বিরুদ্ধে গুম, চাকরিচ্যুতি, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে।
দুদক অনেক আগে থেকেই তার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছিল। এরই মধ্যে দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। তার গ্রেপ্তারকে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।