সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
৭:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬

আসছে শৈত্যপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও মাঘের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ […]

আসছে শৈত্যপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও মাঘের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।

পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। এ সময় দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মাসের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সার্বিকভাবে ফেব্রুয়ারি মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ