সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৪১ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬

‘আ. লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়, ভারতের পরিচালিত সংগঠন’: সারজিস আলম

আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, বরং ভারতের পরিচালিত একটি সংগঠন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তাঁর অভিযোগ, দলটির কর্মকাণ্ডেই এর প্রমাণ মিলেছে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতকে পাকিস্তানপন্থি আখ্যা দেওয়ার আওয়ামী লীগের অতীত রাজনীতির সমালোচনা করেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির […]

‘আ. লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়, ভারতের পরিচালিত সংগঠন’: সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, বরং ভারতের পরিচালিত একটি সংগঠন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তাঁর অভিযোগ, দলটির কর্মকাণ্ডেই এর প্রমাণ মিলেছে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতকে পাকিস্তানপন্থি আখ্যা দেওয়ার আওয়ামী লীগের অতীত রাজনীতির সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সারজিস। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সারজিস বলেন, আওয়ামী লীগ সব সময় ভারতকে নিজেদের আশ্রয় মনে করে। অন্যদিকে নিজেদের দেশপ্রেমিক প্রমাণ করতে গিয়ে বিএনপি ও জামায়াতকে পাকিস্তানপন্থি বলে আখ্যা দিত দলটি। অথচ এই দুই দলের কেউ কখনো পাকিস্তানে আশ্রয় নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এমন বক্তব্যের সমালোচনা করে সারজিস বলেন, তাদের এই অবস্থান থেকেই বোঝা যায়, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা প্রতিরোধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে চাপে রাখার নীতি অনুসরণ করছে।

বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, সংসদ নির্বাচনের আগে দলটি বিভিন্ন জায়গায় সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড জুলাইয়ের আদর্শের বিপরীত।

ভারতের উদ্দেশে সারজিস বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের পরিবর্তে বাংলাদেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তাঁর অভিযোগ, ভারত এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এমনকি শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরও হস্তান্তর করছে না বলে অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের কেন্দ্রীয় নেতারা।

সূত্র: সারজিস আলমের বক্তব্য

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ