সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:৪০ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ফেসবুকে জানালেন নিজেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ হামলার কথা জানিয়েছেন তিনি। তবে কারা এ হামলা চালিয়েছে, তা জানেন না বলে উল্লেখ করেছেন নুসরাত। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। […]

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ফেসবুকে জানালেন নিজেই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ হামলার কথা জানিয়েছেন তিনি। তবে কারা এ হামলা চালিয়েছে, তা জানেন না বলে উল্লেখ করেছেন নুসরাত।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলাকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ