সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৪০ অপরাহ্ন, ১ জুন ২০২৬

ইউনূসের সঙ্গে ইতালির স্থানীয় সরকার ও এনজিও নেতাদের বৈঠক

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির স্থানীয় সরকার ও রাজনৈতিক নেতাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইতালির দক্ষিণাঞ্চলের তিনটি শহরে তার সামাজিক ব্যবসা মডেল বাস্তবায়নের লক্ষ্যে নতুন একটি উদ্যোগের সূচনা করা হয়। রোববার (৩১ মে) অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন নেপলসের ফোকাস ফাউন্ডেশনের সভাপতি রাচেল ফুরফারো, পরিচালক রেনাটো কোয়াগ্লিয়া, সিটি […]

ইউনূসের সঙ্গে ইতালির স্থানীয় সরকার ও এনজিও নেতাদের বৈঠক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির স্থানীয় সরকার ও রাজনৈতিক নেতাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইতালির দক্ষিণাঞ্চলের তিনটি শহরে তার সামাজিক ব্যবসা মডেল বাস্তবায়নের লক্ষ্যে নতুন একটি উদ্যোগের সূচনা করা হয়।

রোববার (৩১ মে) অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন নেপলসের ফোকাস ফাউন্ডেশনের সভাপতি রাচেল ফুরফারো, পরিচালক রেনাটো কোয়াগ্লিয়া, সিটি অব পিস ফর চিলড্রেন বাসিলিকাটা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এনজো কারসিও এবং নির্বাহী পরিচালক ভ্যালেরিও জামবেরসিও। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন সিসিলির আঞ্চলিক পার্লামেন্টের সদস্য ও সাবেক মন্ত্রী জানফ্রাঙ্কো মিচিকে।

এই উদ্যোগের আওতায় নেপলস, পোটেঞ্জা ও পালের্মো শহরে নগর পুনরুজ্জীবন এবং টেকসই স্থানীয় উন্নয়নে ইউনূসের সামাজিক ব্যবসার নীতিমালা প্রয়োগ করা হবে। এর লক্ষ্য হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কাটিয়ে ওঠার কার্যকর সুযোগ তৈরি করা।

বৈঠকে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এই উদ্যোগটি সামাজিক উদ্ভাবনের মাধ্যমে নগর-চ্যালেঞ্জ মোকাবিলার একটি নতুন দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “প্রকল্পটি শুরু থেকেই এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে এটি একটি পুনরাবৃত্তিযোগ্য মডেল হিসেবে কাজ করতে পারে; যে মডেলটি অন্যান্য শহর ও অঞ্চল নিজেদের প্রয়োজন অনুযায়ী গ্রহণ, পরিমার্জন ও সম্প্রসারিত করতে পারবে।”

জানা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে। এর নেতৃত্ব দেবে জেনেরা কনসোর্টিয়াম। এতে ফোকাস ফাউন্ডেশন, সিটি অব পিস ফর চিলড্রেন বাসিলিকাটা ফাউন্ডেশন, এনার্গায়া এসআরএল এবং সামাজিক সমবায় প্রতিষ্ঠান ইল স্যালন দি রিফিউটাতি একসঙ্গে কাজ করবে।

প্রথম ধাপে কাজ শুরু হবে পোটেঞ্জা শহরে। পরে এটি নেপলসের ঐতিহাসিক কোয়ার্তিয়েরি স্পানিওলি এলাকা এবং পালের্মোর বাল্লারো জেলায় সম্প্রসারিত করা হবে।

প্রকল্পটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিক্ষা, সংস্কৃতি, নগর উন্নয়ন ও সাংস্কৃতিক অর্থনীতি খাতের অভিজ্ঞ ব্যক্তিত্বরা। ফোকাস ফাউন্ডেশনের সভাপতি রাচেল ফুরফারো দীর্ঘদিন ধরে নেপলসে শিক্ষা ও নগর পুনরুজ্জীবন কার্যক্রমে কাজ করছেন। অন্যদিকে রেনাটো কোয়াগ্লিয়া ওইসিডি বিশ্লেষক ও সাংস্কৃতিক অর্থনীতির অধ্যাপক হিসেবে পরিচিত।

এছাড়া জানফ্রাঙ্কো মিচিকে ইতালির জাতীয় ও আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এই উদ্যোগে যুক্ত হয়েছেন। ভ্যালেরিও জামবেরসিও স্থাপত্য ও আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনায় বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

উল্লেখ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সমন্বিত নগর পুনরুজ্জীবনের ক্ষেত্রে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা কাঠামো প্রয়োগের এটিই প্রথম সুসংগঠিত উদ্যোগ। নির্বাচিত তিনটি শহরকে পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে ব্যবহার করে এমন একটি কার্যকর মডেল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে অন্য অঞ্চলও অনুসরণ করতে পারবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ