Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৪ পিএম, ২২ জুন ২০২৬

ইউরোপজুড়ে তাপপ্রবাহ, ফ্রান্সের ৩৫ বিভাগে রেড অ্যালার্ট

প্যারিস: ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের বেশিরভাগ অঞ্চল চরম গরমের কবলে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির ৩৫টি বিভাগে সর্বোচ্চ স্তরের ‘রেড হিটওয়েভ অ্যালার্ট’ এবং আরও ৬০টি বিভাগে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ। জরুরি বৈঠকের পর ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জনস্বাস্থ্য সুরক্ষায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, চরম তাপমাত্রার মধ্যে জনসমাগমে অ্যালকোহল সেবন গুরুতর স্বাস্থ্যঝুঁকি […]

ইউরোপজুড়ে তাপপ্রবাহ, ফ্রান্সের ৩৫ বিভাগে রেড অ্যালার্ট
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্যারিস: ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের বেশিরভাগ অঞ্চল চরম গরমের কবলে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির ৩৫টি বিভাগে সর্বোচ্চ স্তরের ‘রেড হিটওয়েভ অ্যালার্ট’ এবং আরও ৬০টি বিভাগে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ।

জরুরি বৈঠকের পর ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জনস্বাস্থ্য সুরক্ষায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, চরম তাপমাত্রার মধ্যে জনসমাগমে অ্যালকোহল সেবন গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। এ কারণে উন্মুক্ত অনুষ্ঠান ও উৎসবে সাময়িকভাবে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফরাসি আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্যারিস অঞ্চল এবং বারগান্ডি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত গরমে শরীর দ্রুত পানি হারায়। এ অবস্থায় অ্যালকোহল গ্রহণ করলে পানিশূন্যতা, হিটস্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি কয়েকগুণ বেড়ে যেতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় খোলা স্থানে অবস্থানকারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

তাপপ্রবাহ মোকাবিলায় প্যারিসসহ বিভিন্ন শহরে পার্ক ও উন্মুক্ত স্থান দীর্ঘ সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা প্রবাসীদের প্রয়োজন ছাড়া রোদে না যাওয়ার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মীসহ বাইরে কর্মরতদের নিয়মিত বিরতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক ও মানবাধিকারকর্মী মাহবুবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ এখন শুধু আবহাওয়ার বিষয় নয়, এটি ক্রমেই মানবিক সংকটে রূপ নিচ্ছে। নিম্ন আয়ের শ্রমজীবী ও অভিবাসী পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল, জরুরি সেবা ও দমকল বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিভিন্ন শহরে শীতল আশ্রয়কেন্দ্র এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও ঘনত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতের জন্য বড় ধরনের সতর্কবার্তা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ