জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত এক ফোনালাপে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট চালু না করার নির্দেশ দিতে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে। মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে ট্রাইব্যুনাল-১ এ এই অডিও উপস্থাপন করে প্রসিকিউশন। বিচারপতি মো. গোলাম […]
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত এক ফোনালাপে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট চালু না করার নির্দেশ দিতে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে।
মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে ট্রাইব্যুনাল-১ এ এই অডিও উপস্থাপন করে প্রসিকিউশন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার কার্যক্রম চলছে। মামলায় আসামি করা হয়েছে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।
আদালতে উপস্থাপিত ফোনালাপের অনুলিপিতে দেখা যায়—
পলক : ভাই, আসসালামু আলাইকুম।
সালমান : তোমার কী খবর?
পলক : জি, ভালো।
সালমান : তুমি ইন্টারনেট রিস্টোর করবা না এখন।
পলক : না।
সালমান : কোনোভাবেই না।
পলক : না।
সালমান : পরে দেখা যাবে। ঠিক আছে। আদারওয়াইজ ঠিক আছে তো সব?
পলক : হ্যাঁ, আদারওয়াইজ ঠিক আছে। এখন ওই যে ছাত্রদের পক্ষ থেকে যেটা বলছে যে, সহিংসতার সঙ্গে এরা জড়িত না, এত বড় এটা যায় না। এটার ওপর ভিত্তি করে একটা প্রতিক্রিয়া দেওয়া দরকার তো।
সালমান : দিয়েছে, আরাফাত দিয়েছে।
পলক : আচ্ছা ঠিক আছে।
সালমান : টিভি চ্যানেলকে বলা হয়েছে, এদেরকে আন্দোলনকারী আর বলা যাবে না। এদেরকে এখন দুর্বৃত্ত বলতে হবে। কারণ ছাত্ররা ওদের সঙ্গে নেই। সো স্টেপ চেঞ্জ, নো মোর আন্দোলনকারী। আমি একটা বিবৃতি দিয়েছি, লাইন পড়তে পারেন। রেকর্ড করে টিভিতে পৌঁছালে করবে আরকি।
পলক : আচ্ছা ঠিক আছে।
প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনের সময়কার এই কথোপকথনগুলো ঘটনাপ্রবাহ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। মামলায় এখন পর্যন্ত কয়েকজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।