সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০০ পিএম, ২৮ জুলাই ২০২৬

ইরানি জাহাজে হামলা মানে ইরানের ওপর আক্রমণ, ইউক্রেনকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি

কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলাকে সরাসরি ইরানের ওপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের এই পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে কিয়েভকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছে ক্রেমলিন। মঙ্গলবার (২৮ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কাস্পিয়ান সাগরে ইরানের পতাকাবাহী জাহাজে ইউক্রেনের এই আঘাত কার্যত সরাসরি ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলা হিসেবেই বিবেচিত […]

ইরানি জাহাজে হামলা মানে ইরানের ওপর আক্রমণ, ইউক্রেনকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলাকে সরাসরি ইরানের ওপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের এই পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে কিয়েভকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছে ক্রেমলিন।

মঙ্গলবার (২৮ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কাস্পিয়ান সাগরে ইরানের পতাকাবাহী জাহাজে ইউক্রেনের এই আঘাত কার্যত সরাসরি ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলা হিসেবেই বিবেচিত হবে।

পেসকভ অভিযোগ করেন, কিয়েভ সরকার তাদের আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ভৌগোলিক পরিধি দিন দিন বিপজ্জনকভাবে বিস্তৃত করছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এসব হুমকি প্রতিরোধ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও দাবি করেন, এর আগে ইউক্রেন জার্মানির নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন এবং কাজাখস্তানের সিপিসি পাইপলাইন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আন্তর্জাতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে।

গত ২৫ জুলাই (শনিবার) কাস্পিয়ান সাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। এতে এক নাবিক নিহত এবং আরও অন্তত একজন আহত হন।

হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে বলেন, “ইউক্রেন যা করেছে, তার জন্য কিয়েভকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে।” ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজিও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই আগ্রাসনে তেহরান নীরব থাকবে না।

তবে সব অভিযোগ অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজে আঘাত হানেনি। কিয়েভ কেবল সেসব জাহাজকেই লক্ষ্যবস্তু করেছে, যেগুলো থেকে রাশিয়াকে সামরিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করা হচ্ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ