সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২১ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে কোনো অর্থবহ চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেবে। বুধবার (১০ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এর জবাবে […]

ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে কোনো অর্থবহ চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেবে।

বুধবার (১০ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিক পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজনে আরও হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, “আমরা তাদের বিরুদ্ধে খুব শক্তিশালী পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা ইতোমধ্যে আঘাত হেনেছি এবং প্রয়োজন হলে আবারও হামলা চালাব।”

ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায় যা বাস্তবসম্মত এবং কার্যকর হবে। তার ভাষ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান নীতিগতভাবে সম্মতি জানিয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি।

ট্রাম্প অভিযোগ করেন, আলোচনা দীর্ঘায়িত করে ইরান সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, দুই পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি না হলে অঞ্চলটিতে সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ