যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে ৭ হাজার ২০০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। সংস্থাটি প্রথমবারের মতো উদ্ধার অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে যুদ্ধ চলাকালে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের দৃশ্য দেখা গেছে। ভিডিওগুলোতে দেখা যায়, বিমান হামলায় বিধ্বস্ত বহুতল ভবন ও […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে ৭ হাজার ২০০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)।
সংস্থাটি প্রথমবারের মতো উদ্ধার অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে যুদ্ধ চলাকালে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের দৃশ্য দেখা গেছে।
ভিডিওগুলোতে দেখা যায়, বিমান হামলায় বিধ্বস্ত বহুতল ভবন ও আবাসিক এলাকাগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা ধুলো-মাটিতে ঢেকে থাকা আহত ও আটকে পড়া মানুষদের টেনে বের করে আনছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইআরসিএস জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের সময় তাদের ত্রাণকর্মী ও স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন এলাকায় টানা উদ্ধার অভিযান চালান।
সংস্থাটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ হাজার ২০০-এর বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় বহু আবাসিক ভবন, অবকাঠামো ও জনবহুল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করেছেন বলেও জানানো হয়।
বিশ্লেষকদের মতে, প্রকাশিত ভিডিওগুলো আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের মানবিক প্রভাব তুলে ধরার পাশাপাশি ইরানের উদ্ধার কার্যক্রমের চিত্রও সামনে আনছে।